শিরোনাম
◈ ভারতের ওপর নির্ভরতায় হুমকির মুখে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০৬:২৯ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়াকে আটকে রেখে রাজনীতি করতে চায় বিএনপি?

 

আশরাফুল আলম খোকন : বিএনপির লন্ডনের বর্তমান স্কাইপে নেতৃত্ব কি বেগম জিয়ার মুক্তি চায় না? ২০০৮-এর নির্বাচনের পর এই প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অফিসিয়ালি চিঠি লিখলো বিএনপি। কিন্তু চিঠিতে কোথাও বেগম জিয়ার মুক্তির কথা উল্লেখ নেই। যদিও তারা সবসময় বলে আসছে বেগম জিয়ার মুক্তিই তাদের প্রধান দাবি। কিন্তু মির্জা ফখরুল স্বাক্ষরিত এই চিঠিতে শুধু ভারতের সঙ্গে কী চুক্তি হয়েছে তারা তা জানতে চেয়েছেন। অথচ ভারত সফর থেকে আসার পরদিনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পুরো বিষয় জাতিকে অবহিত করেছেন। তাহলে কি বিএনপিই বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না?

নাকি বিএনপি বেগম খালেদা জিয়াকে আটকে রেখে রাজনীতি করতে চায়? বিএনপির কারণেই কী তাহলে বেগম খালেদা জিয়া বন্দি? প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক, কারণ এখন সব নির্দেশনা তো তারেক রহমানের কাছ থেকেই আসে। নির্বাচিত মন্তব্য : জাহিদ হাসান শাকিল তবে এটাও সত্যি যে ভাই, চিঠিতে যদি খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কিছু লেখা থাকতো তখন আপনারাই বলতেন তারা তার মুক্তি ছাড়া আর কিছু চায় না। সব কিছুর সঙ্গে তার মুক্তি কেন চাইতে হবে, আইন আইনের গতিতে চলবে। চিঠি কী বিষয়ে দেয়া হয়েছে সবাই তা জানে, আর খালেদা জিয়ার মুক্তি কেন হচ্ছে না সেটাও সবাই জানে। ২. কামাল আহমেদ খালেদা জিয়ার মুক্তির দাবি তো তাদের নেই, কারণ তারা জানেন খালেদা এতিমের টাকা খেয়েছেন তাই তার জেলে থাকাই দরকার। শুধু আলোচনায় থাকার জন্য এই চিঠি। ফেসবুক থেকে

  • সর্বশেষ