শিরোনাম
◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০১৯, ০৭:৩২ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০১৯, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরশাদ স্বৈরাচার হলে খালেদা জিয়া, শেখ হাসিনাও স্বৈরাচার, বললেন রাঙা

ইউসুফ বাচ্চু : জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙা বলেছেন, হুসেইন মুহাম্মদ এরশাদ যদি স্বৈরাচার হয় তাহলে বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বৈরাচার। আওয়ামী লীগ এরশাদের বিরুদ্ধে মামলা দেয়। নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। আওয়ামী লীগ বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে। ওদের মুখে গণতন্ত্র মানায় না। এই গণতন্ত্র মুখে দেয় নাকি মাথায় দেয়। আগে গণতন্ত্র বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ১৯৮৬ সালের পর থেকে দিবসটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি।

রাঙা বলেন, গণতন্ত্র আজ নির্বাসনে সুন্দরবনে, যদি বিশ্বজিৎ ও আবরারকে হত্যা করা না হতো তাহলে বলতাম গণতন্ত্র রয়েছে। শিক্ষককে পানিতে ফেলে দেয়া হচ্ছে। জাবি ভিসির পদত্যাগের জন্য আন্দোলন করছে ছাত্ররা।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, নুর হোসেনের বিচার আমরা চাই। সুষ্ঠু তদন্ত চাই। মিলন হত্যার বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। যাতে মানুষ সঠিক ঘটনা জানতে পারে। এই নোংরা রাজনীতি বন্ধ হয়। এরশাদ সাহেব ১৯৮৬ সালে এই দিনে ঘোষণা দিয়েছিলেন দেশে আর কোনো দিন সামরিক শাসন আসবে না। আর কিন্তু কখনই কাঠামোগতভাবে সামরিক শাসন আসেনি। যেদিন সঠিকভাবে ইতিহাস রচিত হবে, সেদিন দেশের মানুষ এই দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করবে।

দেশে এখন দুষ্টের পালন ও শিষ্টের নানাভাবে হয়রানি করা হচ্ছে। নব্বই পর থেকে যে সমাজ ব্যবস্থা, সেটাকে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা বলে না। দুর্নীতি দিন দিন বেড়েই চলছে। খুন ধর্ষণ বেড়েই চলছে এটা ন্যয় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থার সাক্ষ্য বহন করে না। ঘুষ ছাড়া কাজ হয় না, সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, সুশাসন নেই। সুশাসনের কোনো স্কেলেই নেই বলে মন্তব্য করেন জিএম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, এরশাদের জীবন ব্যবস্থা ছিল গণতন্ত্রের জন্য উৎসর্গ। তিনি গণতন্ত্রের স্বার্থে বাধ্য হয়ে ক্ষমতা গ্রহণ করেছিলেন। আবার যখন প্রয়োজন হয়েছে গণতন্ত্রের স্বার্থে ক্ষমতা ছেড়ে দিয়েছেন।

মশিউর রহমান রাঙা বলেন, ইয়াবাখোর ফেন্সিডিল খোর ছিলেন নুর হোসেন। তাকে নিয়ে নাচানাচি করছে আওয়ামী লীগ বিএনপি। তাদের কাছে ইয়াবা-ফেন্সিডিল খোর ও ক্যাসিনো ব্যবসায়িদের গুরুত্ব বেশি। এরশাদ সাহেবের কাছে এরা কোনো গুরুত্ব পাননি। যারা গণতন্ত্রের গ ও বুঝে না, অ্যাডিক্টেড একটি ছেলে নুর হোসেন। পুলিশ গুলি করলো সামনে থেকে আর ঘুরে গিয়ে পেছন থেকে লাগল। এখন প্রতিদিনেই মানুষ মরছে।

ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান, অ্যাড. শেখ সিরাজুল ইসলাম, সুনীল শুভরায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়