শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত কয়েকটি লিট ফেস্টে সরকারের অর্থ এবং সংস্কৃতি মন্ত্রণালয় দিয়েছে প্রায় ১০০ কোটি টাকা, বিনিময়ে দেশের সাহিত্য কী পেয়েছে?

 

জাকির তালুকদার : পয়সাঅলাদের পাছায় আরও তেল ঢালো। ধনীকে আরও ধনী বানানোর নীতির প্রতিফলন ঢাকা লিট ফেস্টে দেখা যায়। আমরা ভাবতাম কাজী আনিস আহমেদ এবং তাহমিমা আনামকে প্রমোট করার জন্য তাদের পিতারা পয়সা ঢালে এই ফেস্টে। সাথে জোগাড় করে স্পন্সর। এখন শোনা যাচ্ছে, গত কয়েকটি লিট ফেস্টে সরকারের অর্থ এবং সংস্কৃতি মন্ত্রণালয় দিয়েছে প্রায় ১০০ কোটি টাকা। বিনিময়ে বাংলাদেশের সাহিত্য কী পেয়েছে এই লিট ফেস্ট থেকে? বলা হয়, বাংলাদেশের সাহিত্যকে বিদেশে পরিচিত করানোর জন্য এই ফেস্ট।

তা কী কী পরিচিতি ঘটেছে বাংলাদেশের সাহিত্যের? কোথায় কোথায় ঘটেছে? বিদেশি হলেই হলো। আনা হবে বিজনেস ক্লাসের প্লেন ভাড়া করে, রাখা হবে ফাইভস্টার হোটেলে। খাওয়ানো হবে চর্ব্য-চোষ্য-লেহ্য- পেয়। হাতে ধরিয়ে দেওয়া হবে হয়তো সম্মানীর ডলারও। দেশের লেখকরা আছে প্রধানত হাততালি দেওয়ার জন্য। কবিদের মধ্যে কয়েকজনকে বেছে দেয় কবিতা পরিষদ। তারা ফাঁকা তাঁবুতে কবিতাপাঠ করে সম্মানীর খামটা নিয়ে বিদায় হন। দেশের লেখকদের নিয়ে সেমিনার করা হয় অল্প সময়ের বরাদ্দ দিয়ে ছোট হলঘরে। অনেক সময় কোনো দর্শক না আসায় বাতিলও হয় সেই সেমিনার। সম্মানী? সেটা আবার কী? ডাকা হয়েছে এই না অনেক! বরং পাত পারা আছে। ভাত-বিরিয়ানি খেয়ে বিদায় হও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়