শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশে ১২টি ওয়াইনের বোতল

মাজহারুল ইসলাম : স¤প্রতি ফরাসি ওয়াইনের ১২টি বোতল পাঠানো হয়েছে মহাকাশে। গুণগত মান বৃদ্ধির জন্য তৈরির পর দীর্ঘদিন ওয়াইন সংরক্ষণ করে রাখা হয়। যাকে ওয়াইনের এজিং বলে। মহাকাশের বিকিরণ ও ভারশূন্য অবস্থা ওয়াইনের ‘এজিং’ পদ্ধতির ওপর কী প্রভাব ফেলে তা জানার জন্যই স্পেস স্টেশনে পাঠানো হয়েছে মদের বোতলগুলি। আনন্দবাজারপত্রিকা

পৃথিবীতে এজিংয়ের সঙ্গে মহাকাশে এজিংয়ের কী তারতম্য, মূলত তা জানার জন্যই গবেষকদের এই উদ্যোগ। এক বছর পর সে গুলিকে ফিরিয়ে আনা হবে মহাকাশ থেকে। ফরাসি ওয়াইনের সেই বোতলগুলিকে ধাতুর কন্টেনারে ভরে পাঠানো হয়েছে আমেরিকার ভার্জিনিয়া থেকে। গত সোমবার ওই বোতলগুলি পৌঁছেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। লুক্সেমবার্গের একটি স্টার্ট আপ সংস্থা স্পেস কারগো আনলিমিটেড। তাদের উদ্যোগেই চলছে এই গবেষণা। এই সংস্থার সঙ্গে এ বিষয়ে যৌথভাবে কাজ করছে ফ্রান্স, জার্মানি ও বাভারিয়ার একটি করে বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়