শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৩:২৯ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৩ হকি বিশ্বকাপের আয়োজক হচ্ছে ভারত

আক্তারুজ্জামান : ২০২৩-এ পুরুষদের হকি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ওই বছরেই ১৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত হকি বিশ্বকাপের আয়োজন করবে ভারত। শুক্রবার সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক হকি সংস্থার বার্ষিক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস।

পাশাপাশি জানানো হয়েছে, ২০২২ সালে মহিলাদের হকি বিশ্বকাপের আয়োজন করবে স্পেন ও নেদ্যারল্যান্ড যুগ্মভাবে। জুলাই মাসের ১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত এই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে।

খুব শীঘ্রই এই বিশ্বকাপের ভেন্যুর নাম ঘোষণা করে দেওয়া হবে। আন্তর্জাতিক হকি সংস্থার সিইও থিয়েরি ওয়েইল জানিয়েছেন, “এই বিশ্বকাপের আয়োজন করার জন্য বহু দেশ আগ্রহী ছিল। তাই সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিনইব ছিল আমাদের জন্য়। যেহেতু আন্তর্জাতিক হকি ফেডারেশনের অন্যতম উদ্দেশ্য সর্বত্র খেলা ছড়িয়ে দেওয়া, যার জন্য প্রয়োজন বিপুল বিনিয়োগ, সেকথা খেয়াল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বৈঠকে দুই ইভেন্টের জন্যই যোগ্যতা নির্ণায়ক পর্বের বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে কার্যকরী কমিটি। আয়োজক দেশ সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে। পাশাপাশি, পাঁচটি মহাদেশের চ্যাম্পিয়ন দলও সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দলগুলির মধ্যে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্লে অফ পর্বের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে প্রথমবার হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল বেলজিয়াম। ভারতের ওড়িশাতেই বসেছিল সেই বিশ্বকাপের আসর।

  • সর্বশেষ