শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ইয়াবা সেবনকালে নারীসহ যুবলীগ নেতা আটক

খোকন আহম্মেদ, বরিশাল: ইয়াবা সেবনরত অবস্থায় যুবলীগ নেতা ও একজন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে আট পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ওই গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে চারজনকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলো-উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, স্থানীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম, দাসেরহাট জেডএ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার ও ডহরপাড়া গ্রামের বাসিন্দা মাইশা আক্তার মুন্নী।
পুলিশ জানায়, আটককৃতরা বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রৈভদ্রাদী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবনসহ অসামাজিক কার্যকলাপ করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় স্থানীয়দের উপস্থিতিতে যুবলীগ নেতাসহ উল্লেখিতদের আটক করা হয়। আটককৃত মুন্নী ইয়াবা সেবনের জন্য সেখানে যাওয়ার কথা সবার সামনে অকপটে স্বীকার করে।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, ইয়াবাসহ চারজনকে আটকের ঘটনায় থানার এসআই মিজানুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ