শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে মাদ্রাসার ছাত্র নিহতের ঘটনায় থানায় মামলা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

আরিফ মোল্লা, মাদারীপুর : মাদারীপুর গাছাবাড়ীয়া জামিয়া কারিমিয়া মাদ্রাসার ছাত্র টাকা চুরির অভিযোগে নির্যাতন করে মুখে বিষ ঢেলে মারার ঘটনায় থানায় মামলা ও প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

শুক্রবার ( ৮ নভেম্বর) নিহত হাসিবের বাবা আনোয়ার মাতুব্বর মামলার বাদী হয়ে ইউসুফ মোল্লাকে প্রধান আসামি করে আবুল বাসার ও ইলিয়াছ মোল্লা কে আসামি করে এ মামলা করেন।
তিনজন আসামিকে গ্রেপ্তার করে দুপুরে জেলহাজতে প্রেরণ করেছে সদর থানা পুলিশ।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাওগাতুল আলম বলেন মাদ্রাসার ছাত্র নিহতের ঘটনায় ৩জনকে আসামি করে মামলা নিয়েছি এবং আসামিদের আটক করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছাবাড়ীয়া জামিয়া কারিমিয়া মাদ্রাসের ২য় শ্রেণীর ছাত্র হাসিব ৫শ টাকার চুরি অভিযোগে গত রোববার ঐ মাদ্রসার শিক্ষক ইউসুফ মোল্লা শারীরিক নির্যাতন করলে হাসিব মাদ্রাসা থেকে পালিয়ে তার নিজ বাড়ি চলে গেলে বুধবার সকালে তার বাবা-মা পুনরায় মাদ্রাসায় দিয়ে গেলে আবারও হাসিবকে মারাত্মকভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে মাদ্রাসার শিক্ষকরা। বিকালে হাসিবের শারীরিক অবস্থা খারাপ হলে কয়েকজন শিক্ষক নির্যাতনে কথা ধামাচাপা দিতে হাসিফের মুখে বিষ (কিটনাশক) ঢেলে হাসপাতালে নিয়ে যায়। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়