শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৯:২৯ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

মাসুদ আলম : গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫১০ বোতল ফেন্সিডিলসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গ্রেপ্তারকৃতরা হলো, মো. আজাদ ও মো. সালাহ উদ্দিন গামা। বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রা মোড় ফ্লাইওভারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হার ১৮০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল নিয়ে আসে এবং পরবর্তীতে বিভিন্ন পরিবণের মাধ্যমে ঢাকায় নিয়ে আসে। এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের কাছে হস্তান্তর করে। এই চক্রের অন্যতম সদস্য রাজশাহী জেলার জনৈক এক মাদক ব্যবসায়ী। আজাদ জিজ্ঞাসাবাদে জানায়, বর্তমানে তার কোনো নির্দিষ্ট পেশা নেই। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। চালানটি রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাজীপুর নিয়ে আসছিলো। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৩০ হাজার টাকা করে দিতো। সালাহ উদ্দিন পেশায় একজন রং মিস্ত্রি। পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। আজাদের সহযোগী হিসেবে কাজ করে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ২০ হাজার টাকা করে দিতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়