শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা

নাসির উদ্দিন ইউসুফ : বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে তাৎক্ষণিক স্মৃতিচারণ করেছেন একাত্তরের গেরিলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। নাসির উদ্দিন ইউসুফ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে তিনি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। পরবর্তী পর্যায়ে আদর্শিক রাজনীতিতে আমার সঙ্গে তার দ্বিমত ছিলো। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের সংযোগ ছিলো। খোকা ঢাকা শহরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইতিহাসের বড় সত্য এটাই। যে যাই বলুক না কেনো, এই সত্য অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা’, বলেন নাসির উদ্দিন ইউসুফ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আপনাদের মধ্যে কী যোগাযোগ ছিলো? নাসির উদ্দিন ইউসুফ বলেন, মুক্তিযুদ্ধের সময়ও আমাদের যোগাযোগ ছিলো। আমাদের দেখা হয়েছে। আমি, মায়া, খোকা, আজিজ... আমরা যে কয়জন নেতৃস্থানীয় ছিলাম, তাদের সঙ্গে প্রথমে যোগাযোগ হয়েছে, আগরতলার মেলাঘরে যোগাযোগ হয়েছে। আমরা ছিলাম ক্র্যাক প্লাটুনের গেরিলা। খোকা ক্র্যাক প্লাটুনের গেরিলা না হলেও ঢাকার অপারেশনে অংশ নিয়েছিলেন। ডেইলি স্টার

  • সর্বশেষ