শিরোনাম
◈ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে তারেক রহমানের শ্রদ্ধা ◈ তিন ছে‌লে‌কে নি‌য়ে ইউই কর্নেয়ার নতুন জার্সিতে ঝড় তুললেন মেসি ◈ সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া, ডোমেইন বদলে সক্রিয় চক্র ◈ লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা শুনলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড!

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একপায়ে ভর করে মাউন্ট কিলিমাঞ্জারো জয়

ইয়াসিন আরাফাত : মাউন্ট কিলিমাঞ্জারো উচ্চতায় পৃথিবীর চতুর্থ পর্বতশৃঙ্গ। প্রায় ছয় হাজার ফুট উচ্চতার এই পর্বতশৃঙ্গটি আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত। এটি উত্তর-পূর্ব তানজানিয়াতে কেনিয়ার সীমান্তে অবস্থিত। এপর্যন্ত শত শত পর্বতারোহী এই পর্বতশৃঙ্গে নিজেদের পায়ের ছাপ ফেলেছেন। এনডিটিভি

হঠাৎ করেই আবার খবরের শিরোনামে এলো এই পর্বতশৃঙ্গের নাম। কারণ এবার এক পায়ের ওপর ভর করে এই পর্বতশৃঙ্গ জয় করে হইচই ফেলে দিয়েছেন নিরাজ জর্জ নামে এক ভারতীয়। এজন্য তিনি সময় নিয়েছেন মাত্র ১২ দিন।

প্রচন্ড ইচ্ছাশক্তি এবং দৃঢ় মনোবল থাকলে জগতের অনেক অসাধ্যই যে সাধন করা যায়, তারই উজ্জ্বল দৃষ্টান্ত মাত্র ৯ বছর বয়সে টিউমারের কারণে পা হারানো ভারতের কেরালার ৩২ বছর বয়সি এই যুবক। ২০০৭ সালে নিরাজ পড়তে যান স্কটল্যান্ডে। সেখানে থাকাকালীন তার মাথায় পর্বত আরোহণের ইচ্ছা জাগে। যোগ দেন কেরালা পর্বত আরোহীদের দলে। একটু একটু করে নিজেকে প্রস্তুত করতে থাকেন। কিলিমাঞ্জারো আরোহণের আগে তিনি চেম্বারা পিক, পাকশিপাথালাম, পোনমুদির মতো বেশ কিছু বিপজ্জনক পাহাড়ি এলাকায় ট্রেকিং করেছেন। সর্বশেষ জয় করলেন কিলিমাঞ্জারো।
ওয়াইএ/এমআই

  • সর্বশেষ