শিরোনাম
◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯, ১০:৪০ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৯, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লামা শফির সাথে দেখা করলেন রানা দাশগুপ্ত

ডেস্ক রিপোর্ট : এবার হেফাজত আমীর আহমদ শফীর হাটহাজারী মাদ্রাসায় গিয়ে তার সাথে দেখা করে দোয়া চেয়েছেন হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নামে আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসায় (হেফাজত ইসলামের কেন্দ্রিয় কার্যালয়) যান হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের প্রতিনিধি দল।

সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্তের নেতুত্বে চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সাথে দেখা করে তার কাছে দোয়া চেয়েছেন বলে ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লামা শফীর সঙ্গে দেখা করে সম্প্রতি ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে ‘ইসলাম ধর্ম অবমাননার’ অভিযোগ এনে সংঘর্ষের সময় শান্তি ও সম্প্রীতি রক্ষায় তার ভূমিকার জন্য ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষে ধন্যবাদ জানান প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হেফাজত প্রধানের কাছে দোয়া চাইলে তিনি দোয়া করেন।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ইন্দুনন্দন দত্ত, চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সহ-সভাপতি ডা. গোবিন্দপ্রসাদ মহাজন ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. অশোক কুমার দেব।

গত ২০ অক্টোবর ‘ধর্ম অবমাননার’ অভিযোগ এনে বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় চারজন। এ ঘটনায় আহত হয় আরও ২০০ জনের মতো।

এ ঘটনার জেরে একই দিনে হাটহাজারিতে দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তারা হাটহাজারি থানায় ভাঙচুর চালায়।

তবে হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী দাবি করেন, থানায় ভাঙচুরের ঘটনার সঙ্গে কওমি মাদ্রাসার কোনো ছাত্র জড়িত না। সুত্র: ঢাকা ট্রিবিউন

  • সর্বশেষ