শিরোনাম
◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম'

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে যাচ্ছেন রাষ্ট্রপতি, আজারবাইজানে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রাষ্ট্রীয় সফরে ২১ অক্টোবর জাপানের উদ্দেশে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ অক্টোবর আজারবাইজানের উদ্দেশে দেশ ত্যাগ করবেন। যথাক্রমে ২৬ ও ২৭ অক্টোবর তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে। বাংলা ট্রিবিউন

জানা যায়, জাপানের সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহনের অনুষ্ঠানে যোগ দিতে টোকিও যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ২১ অক্টোবর রওনা দিয়ে ২৬ অক্টোবর ফেরত আসবেন রাষ্ট্রপতি।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘সিংহাসনে আরোহনের অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়া এখন পর্যন্ত আর কোনও অনুষ্ঠান নেই রাষ্ট্রপতির। তবে ওখানে কেউ যদি দ্বিপক্ষীয় বৈঠক করতে চান, তবে আমরা সেখানে সিদ্ধান্ত নেবো।’

এদিকে আজারবাইজানে নন-অ্যালায়েনমেন্ট মুভমেন্ট (ন্যাম)-এর ১৮তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশটির রাজধানী বাকুতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ অক্টোবর রওনা দিয়ে ২৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘ন্যামের বিভিন্ন ইস্যুতে এবং জাতিসংঘে ন্যামের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান ও অগ্রণী ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ।’

এবারের সফরে অন্য কোনও নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি।’

  • সর্বশেষ