শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৯ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের টেকনাফ অভিযান চালিয়ে ৮ হাজার ৮শ' পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ।এরমধ্যে একজন মিয়ারমারের রোহিঙ্গা নাগরিক ও রয়েছেন।বাংলাদেশ প্রতিদিন

আটক ব্যক্তিরা হলেন- সেন্টমার্টিনদ্বীপ কোনাপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে হাফেজ উল্লাহ (৫০) ও মিয়ারমারের আকিয়াবের চামতলি আনু মিয়ার ছেলে উসমান গনি (৩৫)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফ পৌরসভার হোটেল হিল টপের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল ।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় বাস ষ্টেশনে ইয়াবার একটি বড় চালান হাত বদল করা হবে। এমন সংবাদে টেকনাফ সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক নাছির উদ্দিনের নেতৃত্বে একটি টিম পৌরসভার পুরাতন বাস স্টেশন এলাকার হোটেল হিলটপের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুইজনকে চ্যালেঞ্জ করা হলে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়