শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০১:৩৮ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাদের চুপ করানো যাবে না’, মোদীকে ফের চিঠি তারকাদের

মুসফিরাহ হাবীব : সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেনেরর মতো তারকারা ভারতে 'ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও গণপিটুনির' নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি দিয়ে মামলার মুখে পড়ার পর এবার এর প্রতিবাদে ফের চিঠি দিয়েছেন। কীভাবে প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠির ভিত্তিতে কারও বিরুদ্ধে মামলা হতে পারে? সে প্রশ্ন তুলেছেন তারা।

আগেরবার চিঠি দিয়েছিলেন ৪৯ জন। এবার ফের চিঠি দিয়েছেন ১৮০ জন সেলিব্রিটি। এ তালিকায় আছেন- অভিনেতা নাসিরুদ্দিন শাহ, ইতিহাসবিদ রোমিলা থাপার, শিক্ষাবিদ ইরা ভাস্কর, সঙ্গীতকার টিএম কৃষ্ণা, লেখক শামসুল ইসলাম-সহ আরো অনেকে। তিনমাস আগে পাঠানো চিঠিতে সই করা ৪৯ জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছিল। অভিযোগ ছিল, 'এ চিঠি লিখে তারা দেশের মান ও প্রধানমন্ত্রী মোদীর পরিশ্রমকে ছোট করতে চেয়েছেন। দেশদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেছেন।”

এবারের চিঠিতে যারা সই করেছেন তারা প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠানো কি করে দেশদ্রোহ হতে পারে? চিঠিতে নাসিরউদ্দিন-সহ বাকীরা পাল্টা অভিযোগ করে বলেছেন, “আইনের অপব্যবহার করে তাদের সহকর্মীদের হেনস্থা করা হচ্ছে। এটি বিরুদ্ধ স্বর দমন করার নিপুণ ষড়যন্ত্র।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়