শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০১৯, ১০:২৩ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০১৯, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত পানিসহ সব সমস্যা সমাধানে আগ্রহী, বললেন প্রধানমন্ত্রী

মহসীন কবির : যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে বিভিন্ন সফলতা ও অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে ৩টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের লিখিত বক্তব্য দেওয়া হয়।

লিখিত বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, আন্তঃযোগাযোগ, গণযোগাযোগ, দ্বিপাক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, উপ-আঞ্চলিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুুত ও জ্বলানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, তিস্তা নদীর পানি বন্টন বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী তার সরকারের পূর্ণ প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে তিনি এ সমস্যা সমাধানে আগ্রহী। বৈঠকে আমি মহুরি নদীর সীমান্ত নির্ধারণের বিষয়ে প্রস্তাব করলে তিনি জানান, এ সমস্যা সমাধানের ব্যাপারে সচেষ্ট।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের অভিন্ন সমুদ্রসীমা বিরোধের নিস্পত্তির অনুরোধ জানালে তিনি এ সম্যা নিরসনে তার আগ্রহের কথা ব্যক্ত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সু-প্রতিবেশিমূলক সম্পর্কের এক রোল মডেলে পরিণত হয়েছে। উভয়দেশের মধ্যে বিদ্যামান সব ধরনের প্রতিবন্ধকতা দূর করার ব্যাপারে তার সরকার আন্তরিকভাবে কাজ করছে।

  • সর্বশেষ