শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:২৭ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ির ফার্স্ট এইড বক্সে কনডম না রাখলে হবে জরিমানা

মুসবা তিন্নি : ভারতের বিভিন্ন রাজ্যে চালু হয়েছে নতুন ট্রাফিক আইন। যদিও পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর করা হয়নি। নতুন ট্রাফিক আইন ভাঙলেই গুনতে হচ্ছে মোটা টাকা জরিমানা। সম্প্রতি ট্রাফিক আইন ভাঙার অপরাধে ২৩ হাজার থেকে প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বেশ কয়েকটি ঘটনাও সামনে এসেছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ সরকারের সংশোধিত মোটর ভেইকেলস আইনে কার্যকর করা হচ্ছে নতুন পোশাক বিধি। জি নিউজ বাংলা

সংশোধিত ট্রাফিক আইন অনুযায়ী, লুঙ্গি পরে ট্রাক চালালে এখন থেকে ২,০০০ টাকা জরিমানা গুনতে হবে চালককে। এই আইন অনুযায়ী, লুঙ্গি আর গেঞ্জি পরে ট্রাক চালাতে গিয়ে ধরা পড়লে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে ওই চালককে। একের পর এক নতুন ট্রাফিক আইনের ঠেলায় যখন রাতের ঘুম উড়তে বসেছে গাড়ির চালকদের, তখনই সামনে এল নতুন এক নিয়ম। গাড়ির ফার্স্ট এইড বক্সে কনডম না থাকলে জরিমানার মুখে পড়তে হচ্ছে চালকদের!

সংবাদ সংস্থা এএনআই-কে দিল্লির ক্যাব চালকরা জানিয়েছেন, গত ১ সেপ্টেম্বর থেকে গাড়ির ফার্স্ট এইড বক্সে কনডম না থাকলেই জরিমানা করছে ট্রাফিক পুলিস। গাড়ির ফার্স্ট এড বক্সে কনডম কেন রাখার নির্দেশ দেয়া হচ্ছে, তার কারণ অবশ্য স্পষ্ট নয় ক্যাব চালকদের কাছে। তবে ফার্স্ট এইড বক্সে কনডম না থাকলেই চালান ধরানো হচ্ছে বলে দাবি দিল্লির ক্যাব চালকদের।

অবশ্য এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে দিল্লী ট্রাফিক পুলিশ । সম্পাদনা : মহসীন

  • সর্বশেষ