শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৪৩ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসিতে শর্টসার্কিটে আগুন, ক্ষতি পৌনে ৪ কোটি টাকা

সাইদ রিপন: নির্বাচন ভবনের অগ্নিকাণ্ড শর্টসার্কিট থেকে এবং এ অগ্নিকাণ্ডে ৩ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৬৯ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির সভাপতি মো. মোখলেসুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

গত ৮ সেপ্টেম্বর রাতে নির্বাচন ভবনের বেজমেন্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১১টার দিকে আগুন লাগলে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দল নিয়ন্ত্রণে আনে। পরে ৯ সেপ্টেম্বর সকালে ইসির অতিরিক্ত সচিবকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, গণপূর্তের ই/এম বিভাগ-৮ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শাহ ইয়ামিন-উল-ইসলাম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রতিনিধি। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন ইসির সহকারী সচিব (সেবা-২) খ ম আরিফুল ইসলাম।

কমিটিকে তিনটি বিষয় নির্ধারণ করে দেয় ইসি। সেগুলো হলো- অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার কারণ ও উৎস নির্ণয়, অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ (আর্থিক মূল্যসহ) এবং ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ড যেন না ঘটে, সে সংক্রান্ত সুপারিশ প্রণয়ন। কমিটি গঠন করার পর মঙ্গল ও বুধবার বৈঠকে বসেন কমিটির সদস্যরা। পরে বৃহস্পতিবার ইসির কাছে তাদের প্রতিবেদন জমা দেন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়