শিরোনাম
◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে শিক্ষার্থীরা, বললেন শিক্ষা উপমন্ত্রী

আরিফা রাখি : বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডেমরার মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং হেভেনলি কালচার, ওয়াল্ড পিস, রেসটোরেশন অফ লাইট (এইচ ডব্লিউ পিএল) আয়োজিত ওয়ার্ল্ড পিস সামিটে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বাংলাদেশ তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আগামী দিনে ভূমিকা রাখবে শিক্ষার্থীরা। আর এজন্যে শিক্ষকদের প্রধান দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের শান্তিকামী, নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মানুষ শান্তিতে না থাকলে পৃথিবীর যে সম্ভাবনা তা নষ্ট হবে।’

উপমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় বঙ্গবন্ধু জুলি ও কুরি পুরস্কার পেয়েছিলেন। ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে জননেত্রী শেখ হাসিনা পেয়েছেন মাদার অব হিউম্যানিটি খেতাব।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টার সঙ্গে শামসুল হক খান স্কুল ও কলেজ কর্তৃপক্ষ সম্পৃক্ত হয়েছে। তারা শিক্ষার্থীদের মধ্যে শান্তির সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে। এটি মহৎ উদ্যোগ। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। এদেশের রাষ্ট্রীয় নীতিই হচ্ছে শান্তির পক্ষে। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মর্মবাণী তৈরি করেছেন ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারো সহিত শত্রুতা নয়’। জাতির পিতার সুযোগ্য কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই নীতি ও আদর্শ অনুসরণ করে সকল প্রতিবেশি দেশসহ আন্তর্জাতিক আসনে সুসম্পর্ক বজায় রেখেছেন।

শামসুল হক খান স্কুল ও কলেজের প্রিন্সিপাল ড. মাহাবুব রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মাহফুজুর রহমান মোল্লা, বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ