শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার মেগান শাট

স্পোর্টস ডেস্ক : গতকাল বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছিলো অস্ট্রেলিয়া। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার মেগান শাট। এই হ্যাটট্রিকের মাধ্যমে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন তিনি। যদিও ওয়ানডেতে এটি তার প্রথম হ্যাটট্রিক।

পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সপ্তম হ্যাটট্রিক করা বোলার মেগান। গত বছর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ২৬ বছর বয়সী মেগান।

অথচ ইতিহাস গড়া ম্যাচে ৯ ওভার ৩ বল করেও কোনো উইকেট পাননি মেগান! এরপরই চমক। শেষ ওভারের বাকি তিন বলে নেন ৩ উইকেট। উইন্ডিজের চিনেলে হেনরি, কারিশমা রামহারাক ও অ্যাফি ফ্লেচারকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন অজি পেসার। বোলিং ফিগার ১০-২-২৪-৩। ওয়েস্ট ইন্ডিজ ১৮০ রানে অলআউট হওয়ার পর ৮ উইকেটে জয় নিশ্চিত করে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া।

গত বছর মার্চে ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা, অধিনায়ক মিতালি রাজ ও দিপ্তী শর্মাকে আউট করে প্রথম হ্যাটট্রিক করেন শাট। মেয়েদের ওয়ানডেতে ১১তম হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত মেগান বলেন, এক ওভারেই সবগুলো উইকেট পাওয়া দারুণ ব্যাপার। ভাগ্যেরও দরকার হয়। ইনিংসের শেষ ওভার ছিলো। এই ওভারে হয় আপনাকে ছয় মারবে কিংবা আপনি উইকেট পাবেন।

  • সর্বশেষ