শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৪৪ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরুণ-সারার শুটিং সেটে আগুন

মুসবা তিন্নি : শুটিং সেটে আগুন লেগে আবারও আতঙ্ক ছড়ালো বলিউডে। এবার আগুন লাগার ঘটনা ঘটেছে বরুণ ধাওয়ান ও সারা আলি খান অভিনীত ‘কুলি নং ওয়ান’এর রিমেক ছবির স্টুডিওতে। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে এই স্টুডিওটির ফিল্মের সেটে আগুন ধরে যায় বুধবার রাতে। জি নিউজ বাংলা

রাত সাড়ে ১২টা নাগাদ ‘কুলি নং ওয়ান’এর রিমেক সিনেমার সেটে আগুন লাগে বলে ভারতের বিভিন্ন মিডিয়ার খবর থেকে জানা গেছে। সেটে সেই সময় ১৫ জন কর্মী আগুন নিয়ে কৌশল দেখাচ্ছিলেন। সেই আগুন থেকেই দুর্ঘটনার সূত্রপাত। ঘটনার পরই পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়া হয়।

ঘটনার সময় সেটে উপস্থিত ছিলেন ছবির দুই প্রধান চরিত্র বরুণ ধাওয়ান ও সারা আলি খান। তবে আগুন লাগার ঘটনায় তাদের কারও কোনো ক্ষতি হয়নি। এর আগেও বলিউডে বিভিন্ন সময়ে বিভিন্ন সিনেমার শুটিং সেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। সম্পাদনা : রাশিদ/ মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়