শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যা ভাগ

যা ভাগ
জগলুল হায়দার

হায় মেয়ে শোন রোহিঙ্গা তুই
মানুষ হইলি কবে রে?
তোর কতো শখ ভার্সিটিতেও
শিক্ষা নিতে হবে রে!

বর্মি সেনার দাবাড় খাওয়া
তুই ছোটলোক জন্মতেই
পাসনি কিছু ছোট থেকে
এই জীবনে মন মতেই।

তাও কেন এই ঘোড়ারোগে
মজলি অমন বল তো
ফিলিস্তিনি শরণার্থী
হলেও না হয় চলতো।

অই যে সাইদ* আরো কতো
পড়ছে ইভেন হার্ভার্ডে
তুই রোহিঙ্গা বদ কপালে
রাত হয় তোর- বারবার ডে।

তোর বাবা-মা এই আঁধারেও
এতো আল্লাদ পুষিত!
কানা ছেলে পদ্মলোচন-
তোর নামও দেয় খুশি তো!

ও খুশি তুই খুশি হবি
সেই সুযোগ আর পাবি না
যা বেরিয়ে ভার্সিটিতে
কাল থেকে আর আবি না।

*সাইদ= বিশশতকের সবচাইতে প্রভাবশালী দুই চিন্তক/দার্শনিকদের একজন। যিনি ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সদস্য হিসাবে আমেরিকা যান। এবং দুনিয়ার সবচাইতে নামি বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে পড়াশোনা করেন। পরবর্তীতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

ছবিঃ রহিমা আক্তার খুশি। রোহিঙ্গা হওয়ার অপরাধে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থিকা তারে বহিস্কার কইরা শিক্ষার মতো মৌলিক অধিকার হরণ করা হইছে। এই ছড়ার মাধ্যমে বিশবিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। আর দ্রুত খুশির ছাত্রত্ব ফিরায়া দেয়ার দাবি জানাইতেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়