শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

তপু সরকার হারুন : শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজের নিকটে এক পরিত্যক্ত পুকুর থেকে বুধবার সকালে ওসমান মুন্সি (৭৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধ উপজেলার বন্দটেকী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওসমান মুন্সি কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করত। গত সোমবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার সকালে স্থানীয়রা চন্দ্রকোনা কলেজের পাশে এক পরিত্যাক্ত পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়