শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৭ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলা মটর মালিক সমিতির আসন্ন নির্বাচনে ব্লু-বুকধারী মালিকদের ভোটার করার দাবি

রফিকুল ইসলাম : গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির আসন্ন ২০১৯-২০২২ সালের নির্বাচনে ব্লু-বুকের মাধ্যমে ভোটার করার দাবি জানিয়েছেন সদস্য হতে বঞ্চিত হওয়া মটর মালিকরা। এর অন্যথা হলে জেলা মটর মালিক সমিতির কার্যালয় বন্ধ করে দেয়াসহ পরিবহন সেক্টরে নানা অরাজকতা সৃষ্টি হতে পারে বলে তারা আশংকা করছেন। গাইবান্ধা প্রেস ক্লাবে বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদস্য হতে বঞ্চিত হওয়া মটর মালিকরা এ আশংকা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উলে­খ করা হয়, বিআরটিএ প্রদত্ত মালিকানা সনদ (ব্লু বুক) ধারী ৪০/৫০ জন মটর মালিক সদস্য হওয়ার জন্য জেলা মটর মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে আবেদন করেন। কিন্তু স্মার্ট কার্ড ব্যতীত তাদের সদস্য করা হবে না বলে জানানো হয়। অথচ সমিতির গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ব্লু বুকধারী মালিকরা ডি ফর্মের মাধ্যমে সদস্য হতে পারবেন। বর্তমান সরকার ডিজিটাল প্রযুক্তিতে ব্লু বুককে স্মার্ট কার্ডে রূপান্তরিত করায় স্মার্ট কার্ড প্রদান করা সরকারের পক্ষে সময় সাপেক্ষ ব্যাপার। এ জন্য ব্লু বুক হিসেবে প্রথমে বাস মালিকদের বাস চালানোর জন্য একটি একনলেজমেন্ট স্লিপ প্রদান করা হয়। এছাড়া আদালত একনলেজমেন্ট স্লিপধারী বৈধ বাস মালিকদেরকে বৈধ ব্লু বুকধারী মালিক হিসেবে রায় দিয়েছেন। কিন্তু আদালতের রায় ও সমিতির গঠনতন্ত্র উপেক্ষা করে বর্তমান নেতৃবৃন্দ মনগড়াভাবে আসন্ন নির্বাচনের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ভোটার নিয়োগ করছেন।

সংবাদ সম্মেলনে আরও উলে­খ করা হয়, নির্বাচন করলেও ২০১৬ সালের চুড়ান্ত ভোটার তালিকায় ৬২ জন ভোটার ছিল। সেই সময়ও স্মার্ট কার্ডের দোহাই দিয়ে প্রায় ২২ জন বৈধ মালিককে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করা হয়নি। বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মো. আব্দুল মালেক নাপু এর স্ত্রী ও ভাইকে একনলেজমেন্ট স্লিপ দিয়ে ভোটার হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু এই একনলেজমেন্ট স্লিপ দিয়ে অন্যদের সদস্য করতে রাজি নন তারা। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক বৈধ মালিকদে সমিতির সদস্য করতে পারেন। আর নির্বাচন পরিচালনা কমিটি সেই সদস্য তালিকা হতে ভোটার তালিকা প্রণয়ন করবেন। কিন্তু বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ইচ্ছেমত নিজেরাই ভোটার তালিকা তৈরী করছেন। কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবু তাহের মো. সদরুল আমিন, মো. জাহাঙ্গীর আলম, মো. গোলাম রব্বানী, মো. এমরান কবীর শামীম, মো. সাদা মিয়া, মো. ইকবাল কবীর তুহিন, মো. মাসুদ রানা. সাজু সরকার, মো. আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়