শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় হলি চাইল্ড পাবলিক স্কুলে দুদক’র পুরস্কার বিতরণ

নুরুল করিম আরমান : বান্দরবানের লামা উপজেলায় দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ের ওপর রচনা, বির্তক, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ডেঙ্গু সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা শহরের নয়াপাড়াস্থ হলি চাইল্ড পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. তানফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর শুক্কুর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী দাশ বিশেষ অতিথি ছিলেন। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।

সভায় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষনীয়, অনুপ্রেরনামূলক, দুর্নীতি প্রতিরোধ ও ডেঙ্গু সচেতনতার ওপর বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়