শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৪২ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমায়ূন আহমেদের বোতল ভূত’

মাজহারুল ইসলাম : অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন পর্দায় নিয়ে আসছেন হুমায়ূন আহমেদের লেখা শিশুদের গল্প নিয়ে নাটক বোতল ভূত। ইত্তেফাক

‘বোতল ভূত’ গল্পটিকে তিনি টেলিছবিতে রূপ দিয়েছেন। টেলিছবিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে হুমায়ুন নামের এক দুষ্টু ছেলে। ছবিতে দেখা যাবে, সে ছাত্র হিসেবে ভালো নয়। ক্লাশের ৩২ জন শিক্ষার্থীর মধ্যে হুমায়ুনের রোল নম্বর ৩২। ওদের ক্লাশে যে ছেলেটা কম কথা বলে, সে হলো মুনির। কিন্তু সে খুবই ভালো ছাত্র।

একদিন মুনির হুমায়ুনকে জিজ্ঞেস করে, তুই ভূত পুষবে নাকি। এরপর মুনির দেখতে অবিকল রবীন্দ্রনাথের মতো এক লোক বোতলে ভরে একটা ভূত উপহার দিল হুমায়ুনকে। এই ভূত ও হুমায়ুনকে নিয়েই বোতল ভূত’ এর গল্প।

টেলিছবিটি দুরন্ত টিভিতে বুধবার রাত ১০ টায় প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহ্নাজ সুমি, আফরোজা বেগম, মতিউর রহমান মতি, মোঃ ইব্রাহিম, প্রিনন, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন, ধ্রুব, জিহাদ, সায়রী, জয়শ্রী ও তাহজীব।

এমআই/ ডাব্লিউএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়