শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের জন্য মোবাইল সার্ভিস দ্রুত ফিরিয়ে দেয়া হোক

সাইমুম সাদী : রোহিঙ্গাদের হাতে মোবাইল থাকলে সমস্যা কি? প্রথম আলোসহ কয়েকটি মিডিয়া মোবাইল ইউজ করছে এ সংক্রান্ত রিপোর্ট ধারাবাহিকভাবে প্রকাশ করে সফল হয়েছে। আপাতত রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ইউজ বন্ধ করার নির্দেশ দিয়েছে বিটিআরসি।

এতোবড় একটি জনগোষ্ঠী পরস্পর যোগাযোগ করা ছাড়া কিভাবে থাকবে? এমনিতেই তারা নির্যাতিত। কিছু মিডিয়া এই নির্যাতনকে বৃদ্ধি করতে তৎপর। একজনের মেয়ের কান ফোড়ানোর অনুষ্ঠানে স্বর্ণ উপহার দেওয়ায় আপনাদের অনেকের বলদামী পোস্টের পর লোকটাকে ক্রস ফায়ারে মরতে হয়েছে।

কেউ কেউ বলছেন, রোহিঙ্গারা মোবাইল ফোনের মাধ্যমে জংগিবাদী দেশবিরোধী ষড়যন্ত্র করতে পারে তাই তা বন্ধ করা ঠিকই হয়েছে। কথাটা আরও বলদ মার্কা। কারণ, এই ডিজিটাল যুগে ষড়যন্ত্র সম্পর্কে জানার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ফোনকল ট্র‍্যাক করা। এবং এ জন্য খুব বেশী কিছু নয়, কয়েকটি নির্দিষ্ট শব্দ সিলেক্ট করে কম্পিউটারে সেট করলেই তা বের করা যায়। এসব কাজ যারা থ্রিল মুভি নিয়মিত দেখে তারাও জানে।

মূলকথা হলো, রোহিঙ্গারা যেহেতু মুসলমান সেহেতু যত পারো কষ্ট দাও এবং স্বর্গে যাও। বাংলাদেশে এখন চলছে গোলামীর যুগ। কে কত বড় নিমকহারাম হবে তার প্রতিযোগিতা চলছে। এবং যারা এই কাজে লিপ্ত তারা অবশ্যই মুসলমান নামধারী মুনাফেক।

রোহিঙ্গাদের জন্য মোবাইল সার্ভিস দ্রুত ফিরিয়ে দেওয়া হোক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়