শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি ◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার মাস বন্ধ থাকার পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: মেরামত কাজের জন্য বন্ধ হওয়ার প্রায় চার মাস পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার উৎপাদন শুরু হয়েছে। সোমবার বিকালে কারখানার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। বিষয়টি এশিয়ান এইজ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি। এর আগে চলতি বছরের ১২ মে দুপুরে মেরামত কাজের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে কারখানা বন্ধের কারণে প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২’শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হিসেবে ১০১ দিনে প্রায় ১৬৯ কোটি ৬৮ লাখ টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছে। তবে কারখানাটি বন্ধ থাকলেও কমান্ড এরিয়াভুক্ত ৬ জেলায় সার সরবরাহে কোন ব্যাঘাত হয়নি বলে জানানো হয় কারখানার পক্ষ থেকে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক(প্রশাসন) আব্দুল্লাহ আল বাকী জানান, চলতি বছরের ১১ মে শনিবার কারখানার ২০১৮-২০১৯ সালে বিসিআইসি থেকে বেঁধে দেয়া দেড় লাখ মেট্রিক টন ইউরিয়া সারের টার্গেট পূরণ করা হয়েছে। আগে থেকেই কারখানার বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য একটি সিডিউল সময় বিসিআইসি থেকে বেঁধে দেয়া হয়েছিল। সেই সময়ের কারণেই চলতি বছরের ১২ মে রোববার সকাল থেকে কারখানাটির ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়েছিল। বন্ধের সময়ে কারখানার যন্ত্রাংশ মেরামত ও কিছু যন্ত্রাংশ নতুন লাগানো হয়েছে।

তিনি আরো জানান, ২০১৮-২০১৯ অর্থ বছরের কারখানার দেড় লক্ষ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করেছে বিসিআইসি কর্তৃপক্ষ। যা ইতোমধ্যেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বর্তমানে কারখানায় পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার মজুদ রয়েছে।

  • সর্বশেষ