শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:২৯ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে বলের আঘাত পেয়ে হাসপাতালে ভারতের খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : ফিল্ডিং করার সময় ঘাড়ে বল লাগায় হাসপাতালে নিয়ে যেতে হল ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার প্রিয়ম গর্গকে। যদিও যুব দলের হয়ে নয়, গর্গ মাঠে নেমেছিলেন দলীপ ট্রফিতে ইন্ডিয়া গ্রিন দলের হয়ে।

আলুরে ইন্ডিয়া রেড বনাম ইন্ডিয়া গ্রিন দলের ম্যাচের শেষ দিনে চোট পান ইতিমধ্যেই যুব দলকে নেতৃত্ব দেয়া প্রিয়ম। বাংলাদেশ সফরে অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলকেও নেতৃত্ব দেয়ার কথা তার। ইন্ডিয়া রেড ইনিংসের ১৩৮তম ওভারে দূর্ঘটনাটি ঘটে। রাহুল চাহারের বলে আবেশ খান পাঞ্চ করলে সিলি পয়েন্টে দাঁড়ানো প্রিয়মের হেলমেটের পিছন দিকে সরাসরি বল লাগে। হেলমেডের নেক গার্ড ছিটকে যায় বলের আঘাতে।

জ্ঞান না-হারালেও রীতিমতো যন্ত্রণাকাতর দেখায় প্রিয়মকে। তৎক্ষণাৎ ঘাড়ে আইসপ্যাক লাগালেও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রিয়মকে।

ম্যাচে গ্রিন দল প্রথম ইনিংসের নিরিখে মাত্র ১ রানে পিছিয়ে পড়ে। যদিও তাতে বিশেষ ক্ষতি হয়নি তাদের। রেড দল দু’টি ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থেকে ফাইনালে জায়গা করে নেয়। ব্লু’ দলের থেকে রান রেটে এগিয়ে থেকে দলীপ ট্রফির ফাইনালের টিকিট পেয়ে যায় গ্রিন দলও। অর্থাৎ চিন্নাস্বামীর ফাইনালে এই দু’দলই মুখোমুখি লড়াইয়ে নামবে। সূত্র : কলকাতা ২৪*৭

  • সর্বশেষ
  • জনপ্রিয়