শিরোনাম
◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো ◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ নেতাকে গ্রেফতারের নিন্দা জামায়াতের

রফিক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান দলের চট্টগ্রাম মহানগরী শাখা আমীর মুহাম্মাদ শাহজাহান এবং সেক্রেটারি নজরুল ইসলামসহ ১২ নেতাকে গ্রেফতারের নিন্দা জানিছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।জামায়াতের জেনারেল জানান, জামায়াতকে নেতৃত্ব শূন্য করার পরিকল্পনা করছে বর্তমান কর্তৃত্ববাদী সরকার। এই কারণে জামায়াতের ১২ জন নেতা ও কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই পুলিশ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার মিথ্যা প্রচারণা চালাচ্ছে। পুলিশের এ ধরনের অপপ্রচারের কোন ভিত্তি নেই। বিনা কারণেই পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে।

তিনি জানান, বিগত ১০ বছর যাবতই সরকার জামায়াতের নেতৃত্বশূন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। তা স্বত্বেও জামায়াত সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের জমিনে টিকে আছে। নেতা-কর্মীদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে ও নেতাদের ফাঁসি দিয়ে কোন ইসলামী আদর্শবাদী দলকে একেবারেই নেতৃত্বশূন্য করা যায় না।

তিনি আরো জানান, কোনো সরকারই বিরোধী দল ও জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। জুলুম-নির্যাতনের পরিণতি কখনো শুভ হয় না। তিনি গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান।

  • সর্বশেষ