শিরোনাম
◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে ◈ নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন ◈ একসময়ের ‘বাংলার ভেনিস’ বরিশাল এখন দারিদ্র্যে শীর্ষে ◈ বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড ◈ সৌদি আরবে মৃত্যুদণ্ডের পর মৃতদেহও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার ◈ কোচ আন‌চেল‌ত্তি নেইমারের বিকল্প ব্রাজিলে দেখেন না  ◈ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে? দলীয় প্রতীক, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও স্থানীয় নির্বাচন নিয়ে যা জানা গেল ◈ হ‌কি‌তে বহুদেশীয় মঞ্চে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ তিস্তা প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে নতুন সমীকরণ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সঙ্গে চুক্তির মাধ্যমে চলাচলকারী অবৈধ যানবাহন বেপরোয়া, বললেন মোজাম্মেল হক চৌধুরী

মঈন মোশাররফ : অবৈধ যানবাহন নিয়ে কথা হলেও তা বন্ধের উদ্যোগ কার্যকর হয় না। এই অবৈধ যানবাহন ঘিরে আছে অবৈধ আয়ের বিশাল একটি চক্র। অভিযোগ এই চক্রে পুলিশ, পরিবহন নেতা, রাজনৈতিক নেতা থেকে শুরু করে আরো অনেক ক্ষমতাবান জড়িত। ডয়চে ভেলে

এ প্রসঙ্গে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বৃহস্পতিবার ডয়চে ভেলেকে বলেন, পুলিশের সঙ্গে চুক্তির মাধ্যমে চলাচলকারী অবৈধ যানবাহন সবচেয়ে বেশি বেপরোয়া। তারা কাউকে মানে না। আর একারণে সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। তারা ভাড়ার ক্ষেত্রেও নৈরাজ্য সৃষ্টি করে। ঢাকায় একটি বাস থেকে দিনে গড়ে চাঁদা ওঠে দুই হাজার টাকা। লেগুনা ও সিএনজি অটোরিকশা থেকে সাতশ টাকা।

তিনি আরো বলেন, অবৈধ যানবাহনের মাধ্যমে কোনো অপরাধ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াও কঠিন হয়ে পড়ে। সম্পদনা : রাশিদ ও সোমা

  • সর্বশেষ