শিরোনাম
◈ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো ◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোকাবহ আগস্টের কর্মসূচি শনিবার গণভবনে শেষ হবে

সালেহ বিপ্লব : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের মাসব্যাপী শোক কর্মসূচি শেষ হচ্ছে আগামীকাল ৩১ আগস্ট।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আজ ও আগামীকাল দুটি কর্মসূচি রয়েছে ১৫ আগস্টের শহীদদের স্মরণে।

আজ বিকেল চারটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সভার প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকাবহ আগস্টের শেষ দিন আগামীকাল ৩১ আগস্ট আলোচনা সভা করবে বাংলাদেশ ছাত্রলীগ। বিকেল সাড়ে ৪টায় গণভবনে আয়োজিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ