শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনবহুল শহরে নাগরিকরা দায়িত্বশীল না হলে কোনো কিছুতেই শৃঙ্খলা আনা সম্ভব নয়

মির্জা ইয়াহিয়া : হাজারো সমস্যার শহর ঢাকা। এর জন্য দায়ী অবশ্যই প্রশাসন। তারা যদি সচেষ্ট থাকে তবে অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। কিন্তু প্রশাসন একা কী কিছু করতে পারবে? আমি মনে করি না। নাগরিকরা যদি সচেতন না হয় সরকার বা প্রশাসন একা কিছু করতে পারবে না। যেমন : ঢাকায় চলার পথে নানা অসঙ্গতি দেখি। তার জন্য নাগরিকদের দায়িত্বজ্ঞানহীনতা অনেকাংশে দায়ী। লোকজন যেখানে-সেখানে গাড়ি রেখে দেয়। এর কারণে যানজট লেগে যায়। অন্যদের ভোগান্তির বিষয়টি কেউ মাথায় রাখে না। নিজের সুবিধা হলেই হলো।

আমি বাংলাদেশের বাইরে বিদেশের যেসব শহরে গিয়েছি, সেখানে দেখেছি, সবাই ট্রাফিক আইন মেনে চলে। কিন্তু ঢাকার মানুষের মধ্যে এ প্রবণতা কম। আমরা ট্রাফিক আইন মানতে চাই না। যেখানে-সেখানে গাড়ি পার্ক করি। ফুটওভারব্রিজ ব্যবহারে অনীহা। ঝুঁকি নিয়ে নিচ দিয়ে রাস্তা পার হই। এগুলো প্রতিরোধে অভিযান পরিচালিত হয়। বাধ্য হয়ে তখন আইন মানে। কিন্তু সবসময় কী অভিযান সম্ভব? নাগরিকরা যদি নিজে থেকে আইন না মানে তবে জোর করে আসলে চাপিয়ে দেয়া যায় না।
এই সমস্যার তাহলে কোনো সমাধান নেই? সমাধান অবশ্যই আছে। আইন লঙ্ঘন প্রতিরোধে প্রযুক্তির সহায়তা নেয়া যায়। হয়তো কোথাও অভিযান নেই, পুলিশ নেই... এ অবস্থায় কেউ যদি ট্রাফিক আইন লঙ্ঘন করে তাহলে উন্নত বিশ্বে কিন্তু ঠিক শাস্তি দিতে হাজির হয় প্রশাসনের লোকজন। এটা সম্ভব হয়েছে প্রযুক্তির ব্যবহারের কারণে। আমাদেরও আইন প্রয়োগ কঠোর হতে হবে। এর জন্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তবে ঢাকার মতো জনবহুল শহরে বিদেশি শহরের মতো বিষয়টি বাস্তবায়ন কঠিন। জনবহুল শহরে নাগরিকরা দায়িত্বশীল না হলে কোনো কিছুতেই শৃঙ্খলা আনা সম্ভব নয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ