শিরোনাম
◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ১২:১৯ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুটি নিউট্রন তারার সংঘর্ষে মহাকাশে ঝরছে সোনা

মাজহারুল ইসলাম : জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন মহাকাশে অনবরত বৃষ্টির মতো সোনার কণা ঝরছে। তাঁরা জানান, পৃথিবীর সব সোনাও এ ধরনের প্রাচীন মহাজাগতিক সোনাবৃষ্টি থেকেই পাওয়া। আর এর পেছনে রয়েছে কিলানোভা। দুটি নিউট্রন তারার সংঘর্ষ বা কৃষ্ণগহ্বরের সঙ্গে নিউট্রন তারার একত্রীকরণে যে বিস্ফোরণ হয়, তাকেই বলে কিলানোভা। প্রথম আলো

এই কিলানোভা এর মাধ্যমে মহাকাশে অনবরত সোনা ও প্লাটিনামের মতো ভারী ধাতু সৃষ্টি হচ্ছে বলে সাম্প্রতিক গবেষণায় জানা যায়। এসব ধাতু বৃষ্টির মতো ঝরে পড়ছে মহাকাশে। পৃথিবীতে যত সোনা ও প্লাটিনাম রয়েছে, তা প্রাচীন একটি নিউট্রন তারার সংঘর্ষ থেকে পাওয়া। গত মঙ্গলবার এ সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যের মান্থলি নোটিশেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি সাময়িকীতে।
ওই গবেষণা থেকে জানা যায়, ২০১৬ সালে পৃথিবীর কোনো মহাকাশ টেলিস্কোপে প্রথম একটি কিলানোভা ধরা পড়ে। তখন সেটি কী ছিলো, তা বুঝতে পারেননি বিজ্ঞানীরা। নাসার প্রধান সব টেলিস্কোপেই ওই ঘটনাটি ধরা পড়েছিলো। এর মধ্যে নিল গেরেলস সুইফট অবজারভেটরি এবং বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপও রয়েছে। পরে ২০১৭ সালের আগস্টে আরেকটি কিলানোভা টেলিস্কোপে ধরা পড়ার সময় বিজ্ঞানীরা গামা রশ্মির বিস্ফোরণ লক্ষ্য করেন।

২কিলোনোভার পর্যবেক্ষণ মিলিয়েই এবারের গবেষণাপত্রটি প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গবেষণাপত্রটির লেখক ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সহযোগী বিজ্ঞানী এলেনোরা ত্রোজা জানান, ২০১৬ ও ২০১৭ সালের কিলানোভার ঘটনার সমস্ত পর্যবেক্ষণ একদম মিলে গিয়েছে।

  • সর্বশেষ