শিরোনাম
◈ ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষমতায় ধাক্কা, বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়বে? ◈ একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় জুনিয়র এশিয়া কাপ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর এশিয়ান হকি ফেডারেশনের দুটি টুর্নামেন্ট ঢাকায় হবে-এই সুখবর আগেই পেয়েছিল বাংলাদেশ। এবার জানা গেলো জুনিয়র এশিয়া কাপ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ।

সম্প্রতি জাপানে অনুষ্ঠিত হকি টেস্ট ইভেন্ট দেখতে গিয়েছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদার ও সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। দেশে ফিরে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে দুটি টুর্নামেন্টের তারিখ ঘোষণা করেন ফেডারেশনের এই শীর্ষ দুই কর্মকর্তা।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, আগামী বছর ৪ থেকে ১৪ জুন মওলানা ভাসানী স্টেডিয়ামে হবে জুনিয়র এশিয়া কাপ। এই টুর্নামেন্ট জুনিয়র ওয়ার্ল্ডকাপেরও বাছাই পর্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে টুর্নামেন্টটি বঙ্গবন্ধুর নামে আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে। সে লক্ষ্যে এএইচএফের কাছ থেকে টাইটেল স্পন্সরশিপ কিনবে ফেডারেশন।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আগামী বছর ১৫ থেকে ২৫ অক্টোবর। এ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর থাকবে হিরো মটোকর্প। দুই টুর্নামেন্ট সামনে রেখে এশিয়ান হকি ফেডারেশনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে এই বছরের অক্টোবরে চুক্তি সম্পন্ন করবে বাংলাদেশ হকি ফেডারেশন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুনিয়র এশিয়া কাপের জন্য যে দলটিকে প্রস্তুত করা হচ্ছে তাদের ভারত পাঠানো হবে ১৬ টি প্রস্তুতি ম্যাচ খেলতে। সেপ্টেম্বরে ভারতের চারটি রাজ্যে ম্যাচগুলো হবে। এরপর ওমান ও পাকিস্তান যুব দলকে ঢাকায় আতিথেয়তা দিয়ে অনূর্ধ্ব-২১ দলের জন্য প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে ফেডারেশন।

  • সর্বশেষ