শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৬:২৫ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লে ব্যাকের পর এবার বিগ বসে যাচ্ছেন রানু মণ্ডল (ভিডিও)

মুসবা তিন্নি : রানাঘাটে স্টেশনের ভবঘুরে জীবন, আর ভিক্ষাবৃত্তি করেই জীবন কাটাতেন যিনি সেই রানু মণ্ডলের গান রাতারাতি বদলে দিয়েছে তাঁর জীবন। বলিউডের সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সুরে 'প্লে ব্যাক' এর পর এবার শোনা যাচ্ছে রানুকে নাকি দেখা যেতে পারে 'বিগ বস'-এর ১৩তম সিজনে। জি নিউজ বাংলা

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জনপ্রিয় ও বিতর্কিত টেলি শো 'বিগ বস'। যে শোয়ের সঞ্চলনার দায়িত্বে থাকেন বলিউডের ভাইজান। শোনা যাচ্ছে এবার বিগ বসের সিজন ১৩-র ঘরে যোগ দেওয়ার জন্য খোদ সালমানের ডাক পেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। আর যদি এখবর সত্যি হয় তাহলে রানুর জীবনের যাত্রাপথ আরও একধাপ বদলে যেতে চলেছে। যদিও এবিষয়ে এখনও শো'য়ের নির্মাতারা তরফে কিছুই জানানো হয়নি। এবিষয়ে মুখ খোলেননি রানু মণ্ডলও। তবে কিছু নেটিজেনের দাবি, বিগ বসের ঘরে রানু ডাক পাওয়ার খবরটা নাকি এক্কেবারেই মিথ্যা।

প্রসঙ্গত, এবারে বিগ বস সিজন-১৩ প্রতিযোগীদের তালিকায় শোনা যাচ্ছে জারিন খান, রাজপাল যাদব, চাঙ্কি পান্ডে, হিমেশ কোহল, মহিমা চৌধুরীসহ একাধিক তারকার নাম। তাই এই তালিকায় যদি রানু মণ্ডলের নাম যুক্ত হয়, তাহলে শোয়ের ভোল বদলে যাবে বলেও মনে করছেন অনেকে।
সম্প্রতি হিমেশ রেশমিয়ার পরবর্তী ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবিতে প্লে ব্যাক করেছেন রানু মণ্ডল। হিমেশের সুরে 'তেরি মেরি কাহানি' গাইতে শোনা গিয়েছে তাঁকে। 'লতাকণ্ঠি'-র প্রশংসাও করেছেন হিমেশ। সম্পাদনা : আহসান/রাশিদ  (ভিডিও)

  • সর্বশেষ
  • জনপ্রিয়