শিরোনাম
◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আ’লীগ নেতা নিহত

সোহাগ হাসান: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম ওসমান আলী (৫৫)। এসময় আহত হয়েছেন আরও নয়জন।শনিবার সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসমান উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, তারাব আলী (৬০) ও এরশাদ আলী (৩৫)।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে সকালে চেয়ারম্যান আবদুল মজিদ গ্রুপ এবং তারাব আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ওসমানকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

  • সর্বশেষ