শিরোনাম
◈ পাকিস্তানে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিরা, যে চারটি জরুরি বিষয় নিয়ে শান্তি আলোচনা ◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও)

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৮:৫৯ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে ভেঙে দিয়ে যৌতুক নিয়েও বিয়ে করছে না প্রেমিক, ৬ দিন ধরে অনশনে প্রেমিকা

নুরনবী সরকার , লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের শেখ সুন্দর মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত প্রেমিক সাখওয়াত হোসেন ওই এলাকার বদিউজ্জামানের ছেলে।

প্রতিবেশীরা জানান, সাখওয়াত হোসেন পার্শ্ববর্তী এক স্কুল ছাত্রীর সাথে বেশ কিছু দিন ধরে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। বিষয়টি মেয়ের পরিবার বুঝতে পেয়ে মেয়েটিকে অন্যত্র বিয়ে ঠিক করে। মেয়ের বাবা যৌতুকের কিছু টাকা বর পক্ষকে দিয়েও দেয়। কিন্তু সাখওয়াত বিষয়টি জানতে পেয়ে ওই বিয়ে ভেঙ্গে দেয়। সাখওয়াত তার প্রেমিকা ওই স্কুল ছাত্রীকে তার বাড়িতে আসতে বলে। প্রেমিক সাখওয়াতের কথা মত প্রেমিকা গত ১৯ আগস্ট সাখওয়াতের বাড়িতে আসে। এ সময় সাখওয়াত বিয়ে না করেই ধর্ষণের চেষ্টা করেন তাকে। ওই সময় স্কুল ছাত্রী চিৎকার করলে সাখওয়াত পালিয়ে যায়। সেই দিন থেকে বিয়ের দাবিতে ওই প্রেমিকা স্কুল ছাত্রী অনশন শুরু করে সাখওয়াতের বাড়িতে।

স্থানীয়রা এ ঘটনাটি মিমাংশা করতে গ্রাম্য সালিশে সালিশে দেড় লাখ টাকা যৌতুক ঠিক করে দিলেও সাখওয়াত তার প্রেমিকাকে বিয়ে করতে রাজি হয়। মেয়ের বাবা যৌতুকের ৫ হাজার টাকা সালিশ বৈঠকের মাধ্যমেই ছেলে পক্ষকে দেয়। কিন্তু ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও আজও মেয়েটিকে বিয়ে করেনি প্রেমিক সাখওয়াত।

এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেছে।

সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, আমরা স্থানীয়ভাবে বিয়ের মাধ্যমে বিষয়টি মিমাংশা করতে চেষ্টা করেছি।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়