শিরোনাম
◈ গ্যাস সংকটে বন্ধের মুখে কারখানা: রফতানি ও কর্মসংস্থানে চরম বিপর্যয়ের আশঙ্কা ◈ কুড়িগ্রামে টানা ৭ দিনের লোডশেডিং, প্রশাসন বলছে ‘শাটডাউন’ ◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ ◈ ভূমি কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় বললেন—কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার (ভিডিও) ◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেনেড হামলার পরিকল্পনাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আপিল করা হবে, জানালেন ওবায়দুল কাদের

জান্নাতুল ফেরদৌসী: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর বনানী কবরস্থানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৫তম শাহাদত বার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। সূত্র: এনটিভি, বাংলানিউজ টোয়েন্টিফোর

ওবায়দুল কাদের বলেন, আইভি রহমান ছিলেন গণতন্ত্রের সংগ্রামে আপসহীন। তিনি বাংলাদেশের রাজনীতিতে নারীদের মধ্যে একজন নক্ষত্র ছিলেন। গ্রেনেড হামলায় রক্তাক্ত হয়ে কাতরিয়েছেন তিনি। কিন্তু সময়মতো চিকিৎসা পাননি। চিকিৎসায় বিলম্ব না হলে হয়তো তিনি বেঁচে যেতেন।

গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি করা হবে জানিয়ে কাদের বলেন, মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আদালতে আপিল করা হবে।

তারেক রহমানকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, সরকার তাকে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করছে। এ ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজ করছে। রাজনৈতিক বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যাচ্ছি আমরা। তাই অপরাধীদের মাস্টারমাইন্ডদের বিচার হওয়া দরকার।

প্রথমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়