শিরোনাম
◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ১০:৩১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্মেন্টস বন্ধের প্রতিবাদে দেড় ঘণ্টা সড়ক অবরোধ

আসিফ হাসান কাজল : রাজধানীর শ্যামলীতে বকেয়া বেতন পরিশোধের দাবি ও পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন আলিফ অ্যাপারেলস নামের গার্মেন্টস কর্মীরা। বুধবার সকাল ১০ টা থেকে অবরোধ শুরু হলে শ্যামলী থেকে কল্যাণপুর সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত পুলিশ কমিশনার শিবলি নোমান জানান, দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় সড়কের অবরোধ তুলে নেন পোশাক শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘আমাদের না জানিয়ে সকালে গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। সকালে গেটে তালা দেখে কোনো সমাধান না পেয়ে আমরা রাস্তায় অবস্থান নিয়েছি।’

গত ১১ আগস্ট ঈদের ছুটিতে যান অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা। ঈদের ছুটি শেষে বুধবার গার্মেন্ট খোলার কথা ছিল। অথচ গার্মেন্টস বন্ধের নোটিশ গেটে টাঙিয়ে দেয়া হয়।

পোশাক শ্রমিক রেজা হোসেন বলেন, ‘একই গার্মেন্টসে পাওনা বেতনের জন্য কয়েকমাস আগে আমরা সড়কে আন্দোলন করেছিলাম। তখন মালিকপক্ষ বলেছিলেন, ছয়মাসের মধ্যে আমাদের পাওনা পরিশোধ করে দেবেন। কিন্তু এখন কিছু না বলে হঠাৎ গার্মেন্টস বন্ধ করে দিলেন।’

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমির বলেন, বিজিএমইএ’র বিধান অনুসারে একটি গার্মেন্টস বন্ধের তিনমাস আগে শ্রমিকদের অবহিত করে তাদের পাওনা পরিশোধ করতে হয়। আলিফ অ্যাপারেল গার্মেন্টস যেভাবে বন্ধ করেছে তা সম্পূর্ণ অবৈধ ও অন্যায়।’সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়