শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৫:৫৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টটেনহ্যামের সঙ্গে পয়েন্ট হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শনিবার রাতে মুখোমুখি হয়েছিলো টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র করে টটেনহ্যামের সঙ্গে পয়েন্ট হারালো ম্যানসিটি।

২০তম মিনিটে কেভিন ডে ব্রুইনের নিখুঁতভাবে উঁচু করে বাড়ানো বল কোনাকুনি হেডে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান অরক্ষিত রাহিম স্টার্লিং।

নিজেদের প্রথম ভালো কোনো প্রচেষ্টা থেকে তিন মিনিট পরই সমতা ফেরায় টটেনহ্যাম। ডি-বক্সের বাইরে থেকে জোরালো বাঁকানো শটে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা।

৩৫তম মিনিটে ডান প্রান্ত দিয়ে বেলজিয়ান মিডফিল্ডার ডে ব্রুইনের দারুণ নিচু ক্রসে কাছ থেকে বলে পা ছুঁইয়ে দলকে আবারও এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো।

৫৬তম মিনিটে বদলি হিসেবে নেমেই টটেনহ্যামকে সমতা এনে দেন লুকাস মউরা। ডান প্রান্ত দিয়ে লামেলার কর্নার কিকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ব্রাজিলের এই মিডফিল্ডার।

৬২তম মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভার শট ক্রসবারে লেগে ফিরলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় সিটির। শেষ দিকে কর্নার থেকে বাঁকানো শটে আগুয়েরোর বদলি হিসেবে নামা ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস বল জালে পাঠালে উচ্ছ্বাসে মাতে দর্শকরা। তবে ভিএআর প্রযুক্তিতে যাচাইয়ে দেখা যায় জেসুসের কাছে আসার আগে বল লেগেছিলো সিটির ডিফেন্ডার এমেরিক লাপোর্তের হাতে।
সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ