শিরোনাম
◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৫:২১ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ’ হৃতিক, পেলেন ‘হ্যান্ডসাম’ শিরোপা

মুসফিরাহ হাবীব ও মুসবা তিন্নি : ‘সুপার থার্টি’ সিনেমায় সাফল্যের পর বলিউড অভিনেতা হৃতিক রোশনের মুখে এবার হাসি ফুটিয়েছে আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি। আর তা হল বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের নাম এখন ‘হৃতিক রোশন’।

ভারতের দ্য হিন্দুস্তান টাইমস পত্রিকা জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা হৃতিক রোশনকে ‘মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ক্রিস ইভানস, ডেভিড বেকহাম, রবার্ট প্যাটিনসন, ওমর বোরকান আল গালার মত বড় বড় তারকাকে টপকে হৃতিক এ খেতাব জিতেছেন।

শুধু অভিনয় দক্ষতাই নয়, হৃতিকের আকর্ষণীয় চেহারা আর ফিটনেসের কারণে ভক্তরা তাকে আদর্শ পুরুষ বলেই বিবেচনা করে। তার এ জনপ্রিয়তা শুধু বলিউডেই সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে আছে গোটা বিশ্বে।

অভিনেতার এ রূপের গোপন রহস্য কি সে প্রশ্নে তিনি বলেন, “এটা ব্রকলির অবদান। মজা করলাম!’ তবে একে অর্জন হিসেবে স্বীকার করতে রাজি নন হৃতিক। তার মতে, “সর্বাধিক মূল্যায়ন যে জিনিসটির হওয়া উচিত তা হল তাদের চরিত্র। একটি ভালো চরিত্র আপনাকে সবসময়ই আরো আকর্ষণীয় করে তুলবে।’ সম্পাদনা: সোমা

  • সর্বশেষ