শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৯, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে মিকার অনুষ্ঠানে দাউদ ইব্রাহিমের পরিবার! জল্পনা তুঙ্গে

মুসবা তিন্নি : সম্প্রতি পাকিস্তানের করাচিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড গায়ক মিকা সিং। পাকিস্তানের শিল্পপতি আদনান আসাদের মেয়ের বিয়ের মেহেদি অনুষ্ঠানে গান গাইতে হাজির হন মিকা। করাচির ওই অনুষ্ঠানে মিকা সিংয়ের হাজিরার পরই তাকে বয়কট করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। যা নিয়ে গোটা ভারতজুড়ে বেশ শোরগোল শুরু হয়েছে। সংবাদ প্রতিদিন

এবার মিকার পাকিস্তানের অনুষ্ঠান নিয়ে প্রকাশ্যে এল আরও বেশ কিছু তথ্য। রিপোর্টে প্রকাশ, পাকিস্তানি শিল্পপতি আদনান আসাদ দাউদ ইব্রাহিমের পরিবারের ঘনিষ্ঠ। ফলে আসাদের মেয়ের মেহেদির অনুষ্ঠানে দাউদের পরিবারের সদস্যরাও হাজির হন।

পাশাপাশি আসাদের মেয়ের মেহেদির অনুষ্ঠানের আয়োজন যেখানে করা হয়, তার পাশেই দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্য আনিস ইব্রাহিম এবং ছোট ভাই শাকিলের বাড়ি। সব মিলিয়ে মিকা সিংয়ের পাকিস্তানে গান করা ও সেই অনুষ্ঠানে দাউদ ইব্রাহিমের পরিবারের উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। সম্পাদনা : রাশিদ/ মহসীন

  • সর্বশেষ