শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯, ০২:০১ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০১৯, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয় হিন্দ! পাকিস্তানের ভারতীয় হাইকমিশনে মহা সমারোহে উড়ল তেরঙা

রাশিদ রিয়াজ : ১৫ আগস্ট পাকিস্তানে অবস্থিত ভারতীয় কমিশননের চ্যান্সারিতে জাতীয় পতাকা উত্তোলন-সহ মহাউদ্দীপনার সঙ্গে পালিত হল স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 'জয় হিন্দ' স্লোগানে পূর্ণ হল আবহ। উপস্থিত থাকলেন কমিশনের সমস্ত কর্মী ও পদাধিকারী। জম্মু কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে অধীন করে নেয়ার পর পাকিস্তানের সঙ্গে দেশটির তীব্র উত্তেজনা চলছে। আর এরই মধ্যে ভারতের স্বাধীনতা দিবসে
পাকিস্তানের বুকে সগর্বে জাতীয় নিশান উত্তোলন করলেন চার্জ ডি'অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিয়া।

এর আগে ৩৭০ ধারা বাতিলের জেরেভারতীয় কমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করে পাকিস্তান সরকার। অনুপস্থিত হাই কমিশনার অজয় বিসারিয়া। ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পরে ভারতের সঙ্গে সব রকম কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার জেরে ইসলামাবাদে বহাল ভারতীয় কমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করে পাকিস্তান সরকার। পাশাপাশি, নয়াদিল্লি থেকে পাক রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনা হয় পাকিস্তানে। টাইমস অব ইন্ডিয়া

 

  • সর্বশেষ