শিরোনাম
◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মত শোক দিবস পালন হবে জাতিসংঘ সদর দফতরে

তৌহিদ এলাহী : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরের ভেতর প্রথমবারের মত জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা। সারাবাংলা

তিনি জানান, নিউইয়র্কে বাংলাদেশ মিশনের চেষ্টায় এই প্রথম জাতিসংঘ সদর দপ্তরের ভেতর জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রবাসী বাঙালি বিশিষ্টজনেরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

এছাড়া একইদিন সন্ধ্যা ৮টায় নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট ভবনের মিলনায়তনে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ