শিরোনাম
◈ ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার আসামিদের নিয়ে যা জানালো র‌্যাব ◈ সংসদে মির্জা ফখরুলের চেয়ারে বসছেন সালাহউদ্দিন আহমদ, উপনেতা হচ্ছেন কি ◈ ঢাকায় আরও দুই রুটে মেট্রোরেল, ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি! ◈ দুটি গুরুত্বপূর্ণ বিল সংশোধনসহ পাসের সুপারিশ, আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত ◈ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৬’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটির বৈঠকে ওয়াকআউট ◈ ১৪৯৮ পর্যটন স্পট নিয়ে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্তের পথে, আসছে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ◈ বিমান টিকিটে সিন্ডিকেট ভাঙতে ‘জিরো টলারেন্স’: এজেন্সির নাম-লাইসেন্স ও প্রকৃত মূল্য বাধ্যতামূলক ◈ দানের সম্পত্তি নিয়ে আসছে নতুন আইন ◈ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতখানে দুস্থ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ বিতরণ

মোঃ মামুন, দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে সরকারি তহবিল থেকে ৫০ টি দুস্থ পরিবারের মধ্যে টেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিটি দুস্থ পরিবারকে এক বান্ডিল টেউটিন ও নগদ তিন হাজার টাকা বিতরণ করেন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। পরে দৌলতখান ফরেস্ট রেঞ্জ অফিসের আয়োজনে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল ৫ হাজার বনজ,ফলজ,ঔষধি গাঁছের চারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্টানে অনুষ্ঠানিক বিতরণ করেন ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুল আলম খান,পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া,ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠিনক সম্পাদক গোলাম নবী নবু , ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সম্পাদক হামিদুর রহমান টিপু, উপজেলা পিআইও কর্মকর্তা এইচ এম আনসার, উপজেলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান প্রমূখ।

  • সর্বশেষ