শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় শোক দিবসে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ

ইসমাঈল হুসাইন ইমু : ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধানমন্ডি ৩২ এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে জাতীয় শোক দিবসের নিরাপত্তা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, ভিআইপি শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত থাকবে সাধারণের জন্য। শ্রদ্ধা নিবদনে আসা সাধারণ জনগনকে পুলিশকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান। এলাকাগুলোতে সব ধরনের গাড়ি চলাচল সীমিত ও পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু সমগ্র মহানগরে বিভিন্ন কর্মসূচি থাকবে সেখানেও আয়োজকদের সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষকে শৃঙ্খলার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। প্রত্যেকটি গেটে আর্চওয়ে থাকবে। আর্চওয়ের মধ্য দিয়ে সবাইকে তল্লাশি করে প্রবেশ করতে দেয়া হবে। শোক দিবসে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২-এ সর্বস্তরের মানুষের ঢল নামে। শৃঙ্খলার স্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনা ও যান চলাচলে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। নিরাপত্তায় নির্ধারিত পোশাকে ও সাদা পোশাকে পুলিশ, র‌্যাবের সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন। ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত করে দেয়া হবে ধানমন্ডি ৩২ এলাকা। তবে সবাইকে আর্চওয়ে ও তল্লাশির মধ্য দিয়ে ঢুকতে হবে।

কমিশনার আরো বলেন, পুরো ধানমন্ডি ৩২ এলাকা নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। চেকপোস্ট ও আর্চওয়ে পেরিয়ে সবাইকে যেতে হবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষ রাজনৈতিক-নেতাকর্মীরা রাসেল স্কয়ার দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। শ্রদ্ধা নিবেদন শেষে পশ্চিম প্রান্ত দিয়ে বেরিয়ে যাবেন। শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে অনেকে সেলফি বা ছবি তুলতে গিয়ে জটলা পাকান। অন্যদের শ্রদ্ধা নিবেদনে সুযোগ করে দিতে সবাই যথাসম্ভব দ্রুত বেরিয়ে যাবেন। আগে কমিশনার পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, কৃঞ্চপদ রায়, মীর রেজাউল আলম ও আব্দুল বাতেনসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ