শিরোনাম
◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:৫২ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ করার সিদ্ধান্ত জননিরাপত্তার স্বার্থে, বললেন কৃষ্ণপদ রায়

মঈন মোশাররফ : ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, ড্রোন ব্যবহার করে বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষতিকর কার্যক্রম চালানো হয়েছে। অপরাধীরা এটির সুযোগ নিতে পারেন। বিবিসি

মঙ্গলবার বিবিসি বাংলাকে তিনি বলেন, কিছু প্রতিষ্ঠান বা ব্যক্তি নানা ধরনের বিনোদন কার্যক্রমের জন্য হোক বা ছবি ধারণ করার জন্য হোক, বা অন্য কোন অজ্ঞাত কারণে ড্রোন উড়িয়েছেন। এটি আমাদের নজরে এসেছে। সেজন্যেই আমরা জননিরাপত্তার স্বার্থে সবাইকে সতর্ক করে দিয়েছি।

তিনি আরো বলেন. বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে বা সংরক্ষিত এলাকায় ড্রোন এসে পড়েছে, এরকম দুয়েকটি ঘটনা ঘটেছে। যদিও এসব ঘটনার তদন্তে বড় কোন অপরাধমূলক কাজের উদ্দেশ্য ছিলো বলে দেখা যায়নি। তারপরও আশংকা থেকে যায়।

তিনি জানান, ড্রোন ওড়ানো নিষিদ্ধ করার সিদ্ধান্তটি আসলে আগেই নেয়া হয়েছিলো। এটি এখন তারা সবাইকে আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছেন মাত্র। সম্পাদনা : রাশিদ ও মারুফ

  • সর্বশেষ