শিরোনাম
◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৪৬ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোশত কাটার সময় স্ট্রোক করে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  : কোরবানি দেয়া গরুর গোশত কাটার সময় স্ট্রোক করে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) মো: জসিম উদ্দিন হাওলাদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকালে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত জসিম উদ্দিন ওই গ্রামের মৃত ইব্রাহিম হাওলাদারের ছেলে ছিলো। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ির লোকজনের সাথে কোরবানি দেওয়া গরুর গোশত কাটছিলো জসিম। এরই মধ্যে হঠাৎ জসিম বুকে ব্যাথা বলে কয়েকবার বমি করেন। এ সময় পরিবারের লোকজন ও প্রতিবেশিরা জসিমকে স্থানীয় পল্লী চিকিৎসক বিমলের কাছে নিয়ে গেলে তিনি বরিশাল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

তাৎক্ষণিক জসিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং স্বজনদের জানান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোকে) জসিমের মৃত্যু হয়েছে। এদিকে জসিমের মৃত্যুর পর থেকে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নয়াদিগন্ত

  • সর্বশেষ