শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈরী আবহাওয়াতেও কক্সবাজারে আসছেন ভ্রমণ পিপাসুরা

শেখ নাঈমা জাবীন : ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটন শহর কক্সবাজারে আসতে শুরু করেছে ভ্রমণ পিপাসুরা। রোদ, বৃষ্টি এবং উত্তাল সাগর সব কিছুই এখন হয়ে উঠেছে সব বয়সের মানুষের বিনোদনের। লঘুচাপের কারণে ৩ নম্বর সংকেত থাকায় পর্যটকদের সমুদ্র স্নানে বাড়তি ব্যবস্থা নিয়েছে লাইফ গার্ড সংস্থা। আর কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ। সময় টিভি

বৈরি আবহাওয়ায় গুঁড়ি গুঁড়ি ও ভারী বৃষ্টির কারণে সকালে সৈকতের সবকটি পয়েন্টে পর্যটকের আনাগোনা ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। দেখা মিলে রোদের। এরপর থেকে দলে দলে বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সৈকতে আসতে থাকে। উত্তাল সাগরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে ভ্রমণ পিপাসুরা।

কক্সবাজার সী-সেইভ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি বলেন, সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের নিরাপদ থাকার জন্য কূলের কাছাকাছি থাকার জন্য বলা হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানান, পর্যটকদের নিরাপত্তায় সৈকত ও পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নজরদারি করছেন। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ