শিরোনাম
◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ০৯:৫২ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির জন্য ত্যাগ শিকারের আহ্বান মির্জা ফখরুলের

শিমুল মাহমুদ : মানুষের জীবনেও বড় কিছু পেতে হলে বড় ত্যাগের মধ্য দিয়ে যেতে হবে। আজ সামগ্রিকভাবে দেশের যে অবস্থা, তাতে সবার কাছে আহ্বান থাকবে খালেদা জিয়ার মুক্তির জন্য ত্যাগ শিকারের। আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে যেন আমরা যেতে পারি।

সোমবার সকালে ঈদের নামাজ শেষে ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়ার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব বলেন, আমাদের দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, পবিত্র ঈদুল অজহার মূল কথা হচ্ছে ত্যাগ। হযরত ইব্রাহিম (আ.) নিজের সন্তানকে কোরবানির মধ্য দিয়ে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সমগ্র বিশ্বের মানুষের কাছে যা উজ্জ্বল হয়ে আছে। এটা আমাদের জন্য একটা নির্দেশনা যে, মহান আল্লাহকে পেতে হলে, তার সান্নিধ্যে যেতে হলে, অবশ্যই ত্যাগের মধ্য দিয়ে যেতে হবে।

  • সর্বশেষ